The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesCompetition [At-Takathur] - Bengali Translation - Rowwad Translation Center
Surah Competition [At-Takathur] Ayah 8 Location Maccah Number 102
(হে মানুষ!) প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে[১] ভুলিয়ে রেখেছে।
যতক্ষণ না তোমরা (মৃত্যুবরণ করে) কবরে গিয়ে পৌঁছোও।
কখনো নয়, শীঘ্রই তোমরা জানবে,
তারপর কখনো নয়, তোমরা শীঘ্রই (এর পরিণতি সম্পর্কে) জানতে পারবে।
কখনো নয়! যদি তোমরা নিশ্চিত জ্ঞান লাভ করতে![১]
তোমরা (কিয়ামত দিবসে) অবশ্যই জাহান্নাম দেখবে;
তারপর (আবারো বলছি,) তোমরা তা দেখবে নিশ্চিতভাবে নিজেদের চোখে।
তারপর সেদিন অবশ্যই তোমরা (আল্লাহ প্রদত্ত) নি‘আমত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।

