The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesAlms Giving [Al-Maun] - Bengali Translation - Rowwad Translation Center
Surah Alms Giving [Al-Maun] Ayah 7 Location Maccah Number 107
তুমি কি তাকে দেখেছ, যে বিচার দিবসের প্রতিদানকে অস্বীকার করে?
সে তো ওই ব্যক্তি, যে ইয়াতীমকে (গলা ধাক্কা দিয়ে) রূঢ়ভাবে তাড়িয়ে দেয়,
আর সে মিসকীনকে খাদ্যদানে উৎসাহিত করে না।
অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ,
যারা নিজেদের সালাত সম্পর্কে উদাসীন,
যারা লোক দেখানোর জন্য তা করে,[১]
এবং ছোট-খাট গৃহসামগ্রী প্রদান করতে বিরত থাকে।

