The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Flame [Al-Masadd] - Bengali Translation - Rowwad Translation Center
Surah The Flame [Al-Masadd] Ayah 5 Location Maccah Number 111
ধ্বংস হোক আবূ লাহাবের দু’হাত এবং সে নিজেও ধ্বংস হোক।
তার ধন-সম্পদ এবং সে যা উপার্জন করেছে তা (শাস্তি প্রতিহত করতে) তার কোনো কাজে আসবে না।
অচিরেই সে প্রবেশ করবে (জাহান্নামের) লেলিহান আগুনে।
আর তার স্ত্রীও , যে জ্বালানি কাঠের বোঝা বহনকারী,[১]
তার গলায় থাকবে (খেজুর গাছের আঁশ থেকে) শক্তভাবে পাকানো দড়ি।[১]

