The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe City [Al-Balad] - Bengali Translation - Rowwad Translation Center
Surah The City [Al-Balad] Ayah 20 Location Maccah Number 90
আমি শপথ করছি এই (মক্কা) নগরীর।
আর (হে রাসূল!) এই নগরীতে (কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা) আপনার জন্য বৈধ করা হয়েছে।[১]
শপথ জনকের (মানবজাতির পিতা আদমের) এবং তাঁর সন্তানদের।
নিশ্চয়ই আমি মানুষকে দুনিয়ার নানা কষ্ট ও পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি।
সে কি ধারণা করছে যে, কেউ কখনো তার ওপর ক্ষমতাবান হবে না?
সে বলে: ‘আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।’
সে কি ধারণা করছে যে, কেউ তাকে দেখেনি?[১]
আমি কি তার জন্য দু’টি চোখ (দেখার জন্য) বানাইনি?
আর একটি জিহ্বা ও দু’টি ঠোঁট (দেইনি)?
আর আমি কি তাকে (কল্যাণ ও অকল্যাণের) দু’টি পথ প্রদর্শন করিনি?
কিন্তু সে সেই দুর্গম গিরিপথ অতিক্রম করার সাহস করেনি।
আর কীসে তোমাকে জানাবে, দুর্গম গিরিপথটি কী?
তা হচ্ছে, দাস মুক্তকরণ।
অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা।
আত্মীয় ইয়াতীমকে (আহার পৌঁছানো),
অথবা ধূলি-মলিন মিসকীনকে (কিছু দান করা)।
অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, যারা ঈমান এনেছে এবং পরস্পরকে ধৈর্যধারণের উপদেশ দিয়েছে , আর পরস্পরকে দয়া-অনুগ্রহের উপদেশ দিয়েছে ।
তারাই সৌভাগ্যবান (ডানপন্থী)।
আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই হতভাগা (বামপন্থী)।
(কিয়ামত দিবসে) তাদের ওপর ছেয়ে থাকবে অবরুদ্ধ আগুন।

