The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesSolace [Al-Inshirah] - Bengali Translation - Rowwad Translation Center
Surah Solace [Al-Inshirah] Ayah 8 Location Maccah Number 94
আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি?[১]
আর আমি তোমার থেকে তোমার বোঝা অপসারিত করেছি,
যা (যে বোঝা) তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছিল।
আর আমি তোমার (মর্যাদা বৃদ্ধির) জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি।[১]
সুতরাং কষ্টের সাথেই রয়েছে সহজতা ও প্রশস্ততা।
নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সহজতা ও প্রশস্ততা (স্বস্তি)।
অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই কঠোর (তোমার রবের) ইবাদাতে রত হও।
আর তুমি তোমার রবের প্রতি গভীরভাবে মনোনিবেশ করো।

